কলেজ জীবনে শুরুতে ছাত্ররা যুবক হওয়ার প্রারম্ভিক অবস্থায় থাকে। ওই সময় কলেজের পড়াশোনা ছাড়াও সামাজিক সংস্কারের প্রতি দায়বধ্বতা এসে যায়। রাজনীতি অনেক বিষয়ের সমন্বয়ে সৃষ্টি। ওই সৃষ্টির ধারাবাহিকতা ও ভাল এবং মন্দ জানতে হলে সামাজিক অব্যবস্থা এবং সেই সঙ্গে রাজনীতির পড়াশুনা করতে হয়। রাজনীতি হচ্ছে বিজ্ঞান মনস্ক চিন্তাধারা ও তার রূপায়ন। ওই সময় সামগ্রিক রাজনীতির চরিত্রগত বিশ্লেষণ নিজের উপর প্রভাব ফেলে।
বয়সকালে যাারা যে যে কাজকর্মে থাকে তার ভালোমন্দ ছাড়া অন্য কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে ভালো মন্দ বিচার করা সম্ভব হয়ে ওঠে না। ওই সময় যে যে কাজকর্ম থাকে তার নিজের প্রয়োজন মাফিক রাজনীতি হয়। তাই ছাত্রজীবনে পড়াশুনা ছাড়া রাজনীতি করা বা চর্চা করা খুব প্রয়োজন। সামাজিক সংস্কার ও রাজ্য রাজনীতির পক্ষে ছাত্রজীবনের পরবর্তী সময়ে খুবই কার্যকরী।
Wednesday, December 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment